বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য ‘সিরিয়াসলি’ বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে ফ্রান্স।

প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসট্যাক্সসহ ফ্রান্সের শীর্ষ কয়েকজনসহ (Jean Castex) উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকতে ফ্রান্সের আগ্রহের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, তারা (ফ্রান্স) বলেছে ‘সিরিয়াসলি’ আমাদের সঙ্গে থাকবে।

এই সংকটের যাতে সল্যুয়েশনটা হয় সেজন্য জাতিংসংঘের স্থায়ী সদস্য হিসেবেও ভূমিকা রাখবে বলে আশ্বাস দিয়েছে ফ্রান্স।

সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্স প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীসহ বিভিন্ন নেতাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পেয়েছে বলে জানান মন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্স যথেষ্ট আগ্রহ দেখিয়েছে এবং ফ্রান্সও বিশ্বাস করে রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ভর করবে তারা তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ ফ্রান্সের সাহায্য চেয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে অধিকতর ভালো ভবিষ্যতের জন্য রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত।

বাংলাদেশ দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করেছি, ত্রিপাক্ষিক-বহুপাক্ষিকভাবে চেষ্টা করেছি। আমরা এমনকি আইসিজেতে গিয়েছি সমস্যাটা মিয়ানমার তৈরি করেছে, সল্যুয়েশনটাও মিয়ানমারে।

বর্তমানে মিয়ানমারে ক্ষমতায় থাকা দখলদার সামরিক বাহিনীর নতুন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোন ডায়ালগ হয়নি বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা বলেছি গত ৪ বছরে রাখাইন প্রদেশে কোন ধরনের সংঘাত হয়নি। সুতরাং এটি উপযুক্ত সময়।

ফ্রান্সের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের আলোচনায় ঢাকা-প্যারিস সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিতে সম্মত হন তিন নেতা। ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব, বিমান সচিব এবং ইআরডি সচিব উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com