শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিষ্টার সুমন একাদশকে হারিয়ে ভৈরব একাদশের জয়

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে
ভৈরবে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিষ্টার সুমন একাদশকে হারিয়ে ভৈরব একাদশের জয়

ভৈরবে ব্যারিষ্টার সুমন একাদশ বনাম ভৈরব একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শনিবার বিকালে শহীদ আইভি রহমান পৌর ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনার মধ্য দিয়ে জাকজমকপূর্ণ খেলায় ২-১ গোলে ব্যারিষ্টার সুমন একাদশকে পরাজিত করে জয় লাভ করে ভৈরব একাদশ। ফুটবল প্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে ষ্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ।

প্রীতি ফুটবল ম্যাচের আলোচনা অংশ নেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুগ্ন সাধারন সম্পাদক রাফি উল মঈন,মোশারফ হোসেন,পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু সহকারি কমিশনার ( ভূমি) মোঃ জুলহাসঁ হোসেন সৌরভ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনসহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ সময় ব্যারিষ্টার সুমন তরুণ ও যুবকদের খেলা ধূলার পাশাপাশি লেখা পড়া করার আহবান জানান । তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে ফুটবল কে আরো সামনে এগিয়ে নিতে চান । তবে আজকের খেলোয়াড়রাই আগামীতে জাতীয় ও আন্তজার্তিক মানের খেলোয়াড় হয়ে দেশের সুনাম কুড়িয়ে আনবে । এ সময় তিনি মাঠ পরিচর্যা ও খেলোয়াড়দের জন্য অর্ধ লক্ষাধিক টাকা অনুদান প্রদানের ঘোষনাও দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com