শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কিশোরীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে
কিশোরীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাদিয়া আক্তার ওরফে রাস্না (১৪) নামে এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার রহস্য ঘটনার আট মাস পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে ওই কিশোরীর চাচাতো বোনের স্বামী আসামি মো. হাছান (৪৮) কিশোরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম রফিকুল বারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকায় বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর উপজেলার মাসকান্দা বাজার এলাকা থেকে আসামি মো. হাছানকে (৪৮) গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ পিবিআই সূত্র জানায়, চলতি বছরের ১৭ মার্চ রাতে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে সাদিয়াক নামে এক কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যান তার চাচাতো বোনের স্বামী মো. হাছান (৪৮)। পরে বাড়ি থেকে কিছু দূরে এক কলাবাগানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ভিকটিম সাদিয়া চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরেন হাছান। এক পর্যায়ে সাদিয়া অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে তার দেহ পাশের পুকুরপাড়ে ফেলে রেখে যায় হাছান। পরদিন সকালে পুকুরপাড় থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

পরে ২৯ জুন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দেওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায় কিশোরী সাদিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঢাকা পুলিশ হেড কোয়ার্টারের নিদেশক্রমে ১ নভেম্বর মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাখরুল হক খানকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকায় বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর উপজেলার মাসকান্দা বাজার এলাকা থেকে আসামি হাছানকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতার আসামি হাছান এর আগেও বলাৎকার মামলায় ১০ বছরের সাজা পান। দুই বছর কারাভোগের পর জামিনে ছিলেন তিনি।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, কিশোরী সাদিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার রহস্য ঘটনার আট মাস পর উদঘাটন করা হয়েছে। মামলার পরবর্তী ব্যবস্থা আইন মোতাবেক নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com