বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কোটি টাকার লটারি জিতে এবার রাতের ‘ঘুম হারাম’ এই ব্যক্তির!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
কোটি টাকার লটারি জিতে এবার রাতের ‘ঘুম হারাম’ এই ব্যক্তির!

কোটি টাকার লটারি জিতে রাতের ‘ঘুম হারাম’ ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা শিশির নন্দী।  তিনি পেশায় একজন দিনমজুর।  বাড়িতে স্ত্রী আর দুই সন্তান নিয়ে টানাটানির সংসার।

কিন্তু বিপত্তি ঘটল যখন তিনি লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতলেন। ঘরে টাকা রাখার চিন্তায় তার ঘুম হারাম।  – খবর আনন্দবাজার পত্রিকার।

গত শুক্রবার রাতে লটারির পুরস্কার ঘোষণা হয়েছে। শিশির জানতে পারেন, ভাগ্যের শিকে ছিড়েছে তার। এক কোটির টাকার লটারি জিতেছেন তিনি।

কিন্তু পর ক্ষণেই দুশ্চিন্তা গ্রাস করে। এক কোটি টাকার লটারির খবর রটে গিয়ে যদি বাড়িতে চোর-ডাকাতের হামলা চলে! এই ভয়ে মধ্যরাতেই পুলিশের কাছে ছোটেন শিশির। খবর দেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকেও। তার পর পুলিশি নিরাপত্তা পেয়ে শনিবার দুপুর নাগাদ ব্যাঙ্কে গিয়ে লটারির কাগজপত্র জমা করেন।

শিশির জানান, গত ৭ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কোতোয়ালি থানা এলাকার শিরোমণি অঞ্চলে তার বাড়ি। মাঝে মধ্যেই লটারির টিকিট কিনেন শিশির। বেশ কয়েকবার পুরস্কারও জিতেছেন তিনি।

পুলিশ জানায়, লটারি জিতে গোটা পরিবারই ভয় পাচ্ছিল। তাই নিরাপত্তা দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com