শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে আগাম ভুট্টা চাষে ব্যস্ত কৃষক

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
নিকলীতে আগাম ভুট্টা চাষে ব্যস্ত কৃষক

নদীবেষ্টিতে কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন নদ-নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য বালু চর। এসব চরাঞ্চলের কৃষক- কৃষাণিরা ভুট্টা চাষে দিনবদলের স্বপ্ন দেখছেন। চরাঞ্চলের কৃষকদের কাছে ভুট্টা যেন গুপ্তধন। স্বপ্নের এই ফসল বুনতে শুরু করেছেন কৃষকরা।

নিকলীর উপজেলার বরুলিয়া, বাতলা, সিংপুর , সিংপুর বড় হাওর, গোড়াদীঘা, বড়াইল, টেংগুইরা, ছাতিরচর, দামপাড়া, গুরুইচরসহ বিভিন্ন চরাঞ্চলে দেখা গেছে কৃষকদের ভুট্টা রোপণের দৃশ্য।

সরজমিনে জানা যায়, গোড়াউত্রা, ধনুসহ বিভিন্ন নদ-নদী। এসব নদীর বুকে ভেসে উঠেছে বালুরচর। এগুলো চরে বসবাস করে কয়েক হাজার মানুষ। এসব মানুষ নানা ফসলের ওপর নির্ভশীল।

তাই অন্যান্য ফসলের পাশাপাশি এবছরেও চাষ করেছে ৬ হাজার ৭৩০ একর ভূট্টা। গোড়াদীঘার স্বপন মিয়া বলেন, এ বছরে ১৫ বিঘা জমিতে ভুট্টা লাগাচ্ছি। এটি আবাদে তেমন কোনো খরচ হয় না। শুধু বীজ, শ্রমিক ও নদী থেকে পানি মাঝে মাঝে দেওয়ার ব্যয়। তাই স্বল্প খরচে অধিক মুনাফা অর্জন করা সম্ভব এই ভুট্টা ফসল থেকে।

সিংপুরের কাবিল সর্দার নামের একজন কৃষক বলেন, ১০ একর জমিতে ভুট্টা চাষাবাদে খরচ হয় প্রায় ৮৫ হাজার থেকে ৯০ হাজার টাকা। এতে প্রায় ৮০০ থেকে ৯০০ মণ ভুট্টা উৎপাদন হয়ে থাকে। তাবে বাজারে দাম ভালো থাকলে ৫ লাখ থেকে সাড়ে ৫লাখ টাকা বিক্রি করা সম্ভব। তবে এ বছর ভুট্্রা জমিতে পোকার আক্রমণ বেশি।

নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ইত্তেফাককে বলেন, অত্যন্ত লাভজনক ফসল ভুট্টা। তাই এ ফসলে কৃষকদের উদ্বুদ্ধ করাসহ কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সার ও বীজ দেওয়া হয়েছে। অধিক ফসল উৎপাদনে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে। এ বছর ৬ হাজার ৭৩০ একর জমিতে ভুট্্রা আবাদ হবে। তবে অফিসে লোকবল কম থাকলেও পোকা আক্রমণের কারণে ভুট্রা জমি যাহাতে ক্ষতি না হয় , সে জন্য কৃষকদেরকে র্সাবক্ষণিক পরার্মশ দেওয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com