শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে নগদ টাকা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে নগদ টাকা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের কুলিয়ারচর ৪৪ পিস ইয়াবা টেবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২৮ হাজার টাকা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী ১. মো. রাসেল মিয়া (২৮) কুলিয়ারচর আগরপুর এলাকার হারিয়াকান্দা গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। ২. মো. উজ্জ্বল মিয়া (২২) বাজিতপুর উপজেলার সরারচর বাল্লা গ্রামের মো. মজনু মিয়ার ছেলে এবং ৩. মো. উজ্জ্বল মিয়া কুলিয়ারচর বরচারা গ্রামের মো. মুর্শিদ মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার ( ৪ ডিসেম্বর) ভোর রাত সাড়ে চারটার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক নির্দেশনায় ও কুলিয়ারচর থানার এসআই ফখরুল হাসান ফারুক ও সঙ্গীয় এসআই শহিদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আগরপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা টেবলেট ও মাদক ক্রয়-বিক্রির নগদ ২৮ হাজার টাকা জব্দ করে পুলিশ।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুলিয়ারচর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায় হয়েছে এবং তাদের আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com