বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

Messenger এ বিল সুবিধা আনছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৮৩৩ বার পড়া হয়েছে
Messenger এ বিল সুবিধা আনছে ফেসবুক

বিল ভাগ করে নেয়ার সুবিধার্থে Messenger এর নতুন আকর্ষণীয় এই ফিচারটি শিগ্রই যুক্ত করতে যাচ্ছে মেটা মালিকানাধীন প্লাটফর্ম Facebook।

এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা বিল বা পেমেন্ট ভাগ করে নিতে Messenger এর শরণাপন্ন হতে পারবেন। খবর এনগ্যাজেট ও দ্য ভার্জ।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে ফিচারটি চালু করা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

Messenger গ্রুপ চ্যাটে ‘গেট স্টার্টেড’ অপশনের মাধ্যমে পেমেন্ট ব্যবস্থা চালু করা যাবে। এরপর অর্থের পরিমাণ বসিয়ে ব্যবহারকারীরা সমানভাবে নিজেদের অংশ বুঝে নিতে পারবেন। এছাড়া গ্রুপ চ্যাটে কারো থেকে টাকা ধার চাওয়ার পাশাপাশি কার কত পাওনা আছে সে হিসাবও রাখবে Messenger।

অর্থের লেনদেন হবে ফেসবুক পে-র মাধ্যমে। টাকা পরিশোধের পর গ্রুপের চ্যাটে স্বয়ংক্রিয়ভাবে বাকিদের এ বিষয়ে অবগত করা হবে।

মেটার ক্রিপ্টোকারেন্সির প্রধান ও Messenger এর সাবেক প্রধান ডেভিড মারকাস পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যে এ ফিচারের বিষয়ে জানাল ফেসবুক। প্রসঙ্গত, এ মাসের শুরুতে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সাউন্ডট্র্যাক ও টেইলর সুইফটের ‘রেড’ অ্যালবাম থেকে অনুপ্রাণিত হয়ে সাউন্ড ইমোজি যোগ করে ফেসবুক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com