বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় অর্ধেকই আফগান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় অর্ধেকই আফগান

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিশ্বের একশ প্রভাবশালী ও অনুকরণীয় নারীর তালিকা প্রকাশ করেছে। ২০২১ সালের ওই তালিকায় বিশ্বের প্রভাবশালী নারীদের নাম উঠে এসেছে। যেসব নারী আমাদের সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুনভাবে উদ্ভাবনে ভূমিকা পালন করছেন তাদের এই তালিকায় স্থান দিয়েছে বিবিসি।

প্রভাবশালী নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভ্যাকসিন কনফিডেন্স প্রকল্পের প্রধান অধ্যাপক হেইডি জে লারসন ও প্রশংসিত লেখক চিমামান্ডা এনগোজি আদিচিসহ আরও অনেক নারী স্থান পেয়েছেন।

চলতি বছর বিবিসির এই তালিকায় আফগানিস্তানের ৫০ জন নারী স্থান পেয়েছেন। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকের ছবি প্রকাশ করা হয়নি। ব্যবহার করা হয়েছে ছদ্মনাম।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পরেই নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়। ভেঙে দেওয়া হয় দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়ও। এখনো অনেক ক্ষেত্রে নারীরা কর্মস্থলে ফিরতে পারেননি। তালিকায় তাদের সাহসিকতা ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

মোট চার ক্যাটাগরিতে ১০০ জনের এই তালিকা প্রকাশ করেছে বিবিসি। এতে শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখায় ৩১, পরিবেশ ও খেলাধুলায় ১৬, রাজনীতি ও অধিকারকর্মী ৩১ জন এবং বিজ্ঞান-স্বাস্থ্যে ২২ জনকে স্থান দেওয়া হয়েছে।

গত এক বছরে যেসব নারী বিভিন্নভাবে আলোচনায় ছিলেন, যাদের সফলতার গল্প রয়েছে, যারা অন্যদের জন্য অনুকরণীয় ও ভিন্ন ধরনের অর্জন রয়েছে তাদেরই তালিকাভুক্ত করেছে বিবিসি। তালিকায় নজিরবিহীন গুরুত্ব পেয়েছে আফগানিস্তানের নারীরা। পাকিস্তান ও ভারতের কয়েকজন থাকলেও এতে বাংলাদেশি কোনো নারীর নাম নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com