সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

পঞ্চম ধাপে নৌকা প্রতীক থাকছে না কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলায়

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৬৪ বার পড়া হয়েছে
পঞ্চম ধাপে নৌকা প্রতীক থাকছে না কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলায়

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে কিশোরগঞ্জের তিন হাওর উপজেলায় চেয়ারম্যান পদে থাকছে না আওয়ামী লীগের নৌকা প্রতীক। ফলে দলের যে কেউ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিকের আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাত ও অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইটনা উপজেলার ৯ ইউপিতে ভোটগ্রহণ হবে পরের ধাপে। এ ইউনিয়নের এখনও নির্বাচনী তফসীল ঘোষণা হয়নি।

সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, শনিবার (৪ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের এ তিন উপজেলা আওয়ামী লীগের শক্ত ঘাটি। সেখান থেকে ছয়বার এমপি নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়াও বর্তমান রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন ।

স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানান, দলের শক্ত ঘাটি হওয়ার পরও তৃণমূল নির্বাচনে দলীয় প্রতীক থাকায় দলের একাধিক নেতা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেন। এতে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়। ফলে প্রতীক না রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন যে কেউ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com