শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বেগম রোকেয়া দিবস উপলক্ষে ভৈরবে জয়িতাদের সংবর্ধনা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া দিবস উপলক্ষে ভৈরবে জয়িতাদের সংবর্ধনা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (৯ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনের বঙ্গবন্ধু হলরুমে এ জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মেহের নিগার শিখা ও জয়িতা সাংবাদিক ওয়াহিদ আমিন পলি। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অথিতিরা বলেন, জীবন যুদ্ধের লড়াই সংগ্রামে সফল জয়িতাদের বক্তব্যে ফুটে উঠেছে তারা কিভাবে সফল হয়েছেন। প্রতিটি নারী জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। তারাও তাদের মেধা মনন দিয়ে এগিয়ে যাওয়ায় আজ সফল। এছাড়া বক্তারা আরও বলেন, নারীদের উন্নয়নে ভৈরব উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। তাদের যে কোন উদ্যোগে উপজেলা প্রশাসন অর্থনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

আলোচনা শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে “জাতীয় অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাঁচ নারীতে ‘জয়িতা’ সম্মাননায় ভূষিত করা হয়।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের শারমীন আক্তার জুই’কে জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় পৌর এলাকার চন্ডিবের গ্রামের লামিয়া রহমান চৈতী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন রাখায় পৌর এলাকার কালিপুর গ্রামের নূর-ই লায়লা, সফল জননী নারী হিসেবে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের জাহানারা বেগম ও নির্যাতন বিভীষিকার মুখে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় পৌর এলাকার লক্ষীপুর গ্রামের হামিদা বেগম’কে এই জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। সবশেষ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ৩০ জন নারীর প্রত্যেককে ৫% হারে সুদে ১৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও ক্রেষ্ট প্রদানের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com