কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদরে কেন্দ্রীয় হরিসভা প্রাঙ্গনে (১০ডিসেম্বর) শুক্রবার ভোর থেকে ১১৬ তম ৩২ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্টান শুরু হয়েছে।
শুক্রবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চার দিন ব্যাপী এ যজ্ঞানুষ্টানে হরিনাম সুধা পরিবেশন করবেন দেশের নামকরা ছয়টি কীর্তনীয়া দল। দলগুলো হলো, সৎ সংঘ সম্প্রদায় সাতক্ষীরা, কৃষ্ণ বাসুদেব সম্প্রদায় খুলনা, ব্রজবালক সম্প্রদায় সাতক্ষীরা , মহামায় সম্প্রদায় বাগের হাট , জয়গৌড় সম্প্রদায় সাতক্ষীরা , গুরুভক্ত সম্প্রদায় খুলনা।
কেন্দ্রীয় হরিসভার সভাপতি বিপুল দেবনাথ ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা গতকাল শুক্রবার বলেন , এখানে চারদিন ব্যাপী হরিনাম ছাড়াও শ্রী কৃষ্ণনের অষ্ঠকালীন লীলা কীর্তন, কুঞ্জভঙ্গ, নগর কীর্তন ও তিনদিন ব্যাপী মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হয়। ওই কীর্তনকে কেন্দ্র করে প্রতি বছর নিকলী উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ভক্তের আগমণ ও হিন্দু সম্প্রদায়ের মিলন মেলা ঘটে ওই কেন্দ্রীয় হরিসভায়।
মহামারী কোভিট -১৯ জন্য গত ২০২০ সালে ওই হরিনাম যজ্ঞানুষ্টান বন্ধ ছিল।