শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে দুই পুলিশকে কুপিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ছিনতাই!

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে
ভৈরবে দুই পুলিশকে কুপিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ছিনতাই!

কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে রাসেল নামের মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার এক আসামীকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। রবিবার (১২ডিসেম্বর) সন্ধা ৭ টার দিকে শহরের ঘোড়াকান্দা এলাকায় একটি রিক্সার গ্যারেজে এঘটনা ঘটে।

 

রাসেল ভৈরবপুর উত্তরপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই সময় কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাক্তার সামান্তা ইসলাম তাদের প্রয়োজীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। আহতদের মধ্যে এ এস আই রেজাউল করিমের হাতে ও গলায় ও আব্দুল করিমের হাতে সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় পুলিশ ৬ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করে রাতে একটি মামলা দায়ের করে। সোমবার সকাল ১১টা পর্যন্ত ছিনিয়ে নেওয়া আসামী রাসেল সহ হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আসামিদের আটকের জোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধা ৭ টার দিকে একটি মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানার আসামী রাসেলকে শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে আটক করেন ভৈরব থানার সহকারী উপপরিদর্শক (এ এসআই) রেজাউল করিম ও আব্দুল করিম। তারা তাকে পাশের একটি রিক্সার গ্যারেজে নিয়ে জিজ্ঞাসা বাদ করছিলো। এমন সময় একাধিক মামলার আসামী সানি ও মামুন নামের দুই শীর্ষ মাদক ব্যবসায়ীর নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত পুলিশের উপর হামলা চালায় এবং দা-রড দিয়ে আঘাত করে দুই পুলিশ কে আহত করে আসামী রাসেল কে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা মুঠোফোনে জানিয়েছেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে । পলাতক আসামী সহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com