১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিেেলন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া, বক্তব্য রাখেন নিকলী থানার অফিসার ইনর্চাজ মোঃ মুনসুর আলী আরিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আবু বাক্কার ছিদ্দিক, মুক্তিযোদ্ধা সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপক কুমার বিশ^াস, চিকিৎসক নুরুদ্দিন খাঁন জাহাঙ্গীর, কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব, সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, জি.সি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আঃ রশিদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলে, শিক্ষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।