সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও জেলা পাট অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে পাট খাতের উন্নয়ন এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদার করণ শীর্ষক মতবিনিময় ও উদ্ধুদ্ধ করন সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহীঅফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক মফিজ উদ্দিন, সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকুন্দিয়া বাজারে বণিক সমিতির সভাপতি ওমর ফারূক মজলিশ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।