শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

মেডিক্যাল টেকনোলজিস্ট হত্যার বিচার চেয়ে কিশোরগঞ্জে মানববন্ধন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে
মেডিক্যাল টেকনোলজিস্ট হত্যার বিচার চেয়ে কিশোরগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জে মো. সাইফুল ইসলাম নামে এক মেডিক্যাল টেকনোলজিস্টকে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (চিকিৎসা প্রযুক্তিবিদ) ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) কিশোরগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনের আয়োজকরা জানান, ‘সাইফুল ইসলাম করোনার সময় হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি করোনার নমুনা সংগ্রহ করেছেন। তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। এ হত্যায় জড়িতদের খুঁজে বের করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: নজরুল ইসলাম, সহকারি পরিচালক ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: অনুপম ভট্টাচার্য, মেডিকেল কলেজের সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) গোবিন্দ বণিক, সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো: মাহফুজুল হক, সিনিয়র ফার্মাসিস্ট মো: আনিছুর রহমান, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর আহম্মেদ, প্রধান অফিস সহকারী (প্রশাসন) মো: শাহজাহান মিয়া, নার্সিং অফিসার মো: জাহাঙ্গীর আলম, নার্সিং অফিসার মো: কামরুল ইসলাম ও মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) মো: আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, সাইফুল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই। ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে সারাদেশে মেডিক্যাল টেকনোলজিস্টরা সেবা প্রদান বন্ধ করে দিতে বাধ্য হবে। ’

প্রসঙ্গত, মো. সাইফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ শহরের টাউনহল রোডে একদল দুর্বৃত্তরা তার পথরোধ করে কুপিয়ে হত্যা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com