বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পাকুন্দিয়ার ৯ ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলেন যারা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ার ৯ ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলেন যারা

চলতি মাসের ৩১ জানুয়ারি পঞ্চম ধাপে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে, জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুুদিয়া, পাটুয়াভাঙ্গা, নারান্দী, হোসেন্দী, চণ্ডিপাশা ও সুখিয়া।

 

শনিবার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এ নির্বাচনে পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুযারি।

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন, জাঙ্গালিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ, নারান্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ভিপি মো. শফিকুল ইসলাম শফিক, সুখিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, চণ্ডিপাশা ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মো. মঈন উদ্দিন, হোসেন্দী ইউনিয়নে জেলা পরিষদ সদস্য মুহাম্মদ হাদিউল ইসলাম হাদি, বুরুদিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মো. মাহবুবুর রহমান, চরফরাদী ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুল মান্নান এবং এগারসিন্দুর ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী নূরুজ্জামান মিয়া বাবু।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র বাছাই ৬ জানুযারি। আপিল দায়ের ৭ থেকে ৯ জানুয়ারি ও আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ই জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ১৪ই জানুয়ারি।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১শে জানুয়ারি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com