রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বললেন বাইডেন

মার্কিন কংগ্রেস বা ক্যাপিটল ভবন আক্রমণের এক বছর পূর্তিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিলেন জো বাইডেন।

ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ২০২০ সালের নির্বাচনে ধারাবাহিকভাবে মিথ্যে বলে গেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট সরাসরি গণতন্ত্রের ওপর হামলা চালিয়েছেন। সমর্থকদের উত্তেজিত করে ক্যাপিটল ভবনে হামলা চালাতে উৎসাহ দিয়েছেন।

 

তবে এখানেই থেমে থাকেননি বর্তমান প্রেসিডেন্ট। ক্যাপিটল ভবনের হামলার ঘটনায় সরাসরি ট্রাম্পকে দায়ী করেছেন তিনি।

বলেছেন, এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের সময় সহিংস পথে হেঁটেছেন কোনো প্রেসিডেন্ট। অবশ্য বক্তব্যে শুধু দোষারোপ নয়। সব মার্কিন নাগরিককে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ করতে হবে বলেও জানান তিনি।

একই কথা বলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।

প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি ৬ জানুয়ারি ক্যাপিটল ভবন আক্রমণ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তার এক বছর পূর্তিতে ক্যাপিটল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। আক্রান্ত হন ১৩০ জন পুলিশ অফিসার। ক্যাপিটলের ভেতর ঢুকে তছনছ করে দেওয়া হয় সবকিছু। এরপর পুরো দেশে তার প্রভাব পড়ে। ফলে  নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানও লৌহবলয়ের মধ্যে আয়োজিত হয়। ট্রাম্পের বিরুদ্ধে সে সময় দ্বিতীয়বার ইমপিচমেন্টের প্রস্তাব এনেছিল কংগ্রেস। একবছর পর ওই দিনের ঘটনার জন্য ট্রাম্পকে আক্রমণ করলেন বাইডেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com