বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের ঘটনায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের ঘটনায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মহামারিতে লকডাউনের মধ্যে সরকারি বাসায় শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদ্যপান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson Prime Minister of the UK)। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, লকডাউনের মধ্যে মদ্যপানের পার্টি দিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন বরিস জনসন। এ নিয়ে বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

জানা গেছে, মহামারি নিয়ন্ত্রণে ব্রিটেনে জারি করা প্রথম লকডাউনের সময় মদ্যপানের ওই পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। প্রধানমন্ত্রী হয়ে এরকম কাণ্ডহীন কাজ করার জেরে বরিস জনসনের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা।

সমালোচনার মুখে বরিস জনসন স্বীকার করেছেন, তিনি মদ্যপানের পার্টি দিয়েছিলেন। ২০২০ সালের ২০ মে তিনি ওই পার্টি দিয়েছিলেন। সেটা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসায়। জানা গেছে, বরিস জনসন নিজেও ওই পার্টিতে অংশ নিয়েছিলেন। এমনকি বরিস জনসনের স্ত্রী ক্যারি সিমন্ডসও ছিলেন সেখানে।

গতকাল পার্লামেন্টে দেওয়া ভাষণে বরিস জনসন বলেছেন, আমার ও আমার সরকারের ওপর সমালোচকদের ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি। তারা মনে করছে যে, সরকারের নিয়মগুলো যারা তৈরি করেন, তারাই বিষয়গুলো মানছেন না। এজন্য ক্ষমা চেয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com