শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

বাসে প্রতি আসনে যাত্রী, ট্রেনে অর্ধেক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
বাসে প্রতি আসনে যাত্রী, ট্রেনে অর্ধেক

করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বছরের প্রথম বিধিনিষেধের মধ্যে বাসে প্রতি আসনে এবং ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন শুরু হয়েছে।

সরকারি বিধিনিষেধ গত ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হলেও গণপরিবহনের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে শনিবার।

বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা থাকলেও বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বাংলানিউজকে বলেন, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট যেন না হয় সেজন্য বিআরটিসি থেকে যত আসন তত যাত্রী নিয়ে বাস চলবে বলে জানানো হয়েছে।

এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে শতভাগ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন এনায়েতুল্লাহ।

গত ১০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

তবে চালক ও সহকারীদের বেশিরভাগই ভ্যাকসিন নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের জন্য স্পট রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com