বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নওগাঁয় চেম্বারের সাধারন সভায় সদস্য জনপ্রতিনিধি ও দেশের খ্যাতিমান ব্যবসায়ীদের সম্বর্ধনা প্রদান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
নওগাঁয় চেম্বারের সাধারন সভায় সদস্য জনপ্রতিনিধি ও দেশের খ্যাতিমান ব্যবসায়ীদের সম্বর্ধনা প্রদান

নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার দুপুরে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন নওগাঁ কনভেনশন সেন্টারে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নওগাঁ চেম্বারের সদস্য যারা উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের সংর্ধনা প্রদান করা হয়। এ ছাড়াও নওগাঁর কৃতি সন্তান দেশের খ্যাতিমান তিন ব্যবসায়ীকে স্বর্নপদক প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভার্চুয়ালে যুক্ত হয়ে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার ও নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বেলকোন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, চেম্বারের সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব নজমুল হক সনি, সদর উপজেলার বলিহার ইউনিয়নের চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদা সুলতানা তৃপ্তি। পরে চেম্বারের সদস্য যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন উপজেলা চেয়ারম্যান, দুইজন মেয়র এবং নয়জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সংর্ধনা দেয়া হয়।

এ ছাড়াও ব্যবসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নওগাঁ’র কৃতি সন্তান রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভিয়েলা টেক্সট গ্রুপের চেয়ারম্যান রেজাউল হাসনাত ডেভিড এবং বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেনকে স্বর্নপদক প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com