রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মানি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে তিন সদস্য, শাবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাসের নেতৃত্বে পাঁচ সদস্য এবং বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।

এ বৈঠক চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন। উপাচার্যের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যে ২৩ জন শিক্ষার্থী আমরণ অনশন করছেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের আলোচনায় বসতে আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকেই ডেকেছেন সিলেটে। শুক্রবার রাতে কয়েকজন শিক্ষক শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ঢাকায় রওয়ানা দেন। সেই বৈঠক শেষ শনিবার আবারও শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com