বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কমলগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি সভা

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
কমলগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৩ জানুয়ারি) সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীনের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় সভার শুরুতে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফ্যাসিলেটর শাহজাহান মিয়া। আলোচনায় অংশ নেন জাইকার কর্মকর্তা মুজিবুর রহমান, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, রাবেয়া খাতুন, হামিদা খাতুন, শাহারিয়া জেবিন, চা শ্রমিক নেতা সীতারাম বীন, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক শাব্বির এলাহী, শব্দকর সমাজের নেতা প্রতাপ শব্দকর, রামাকান্ত গোয়ালা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে সচেতন করে স্বাবলম্বী করে  গড়ে তোলতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় আগামী দিনের সকল কার্যক্রম পরিচালনার জন্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াংকে সভাপতি ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। সভায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, দলিত সম্প্রদায়সহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com