বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নোবেলজয়ী ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
নোবেলজয়ী ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ড. ইউনূসের ব্যাংক হিসাবে লেনদেনের দুই বছরের তথ্য চেয়েছে সংস্থাটি।

গত ২০ জানুয়ারি বিএফআইইউ থেকে দেশে কার্যরত ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় পরিচয়পত্রের পুরনো এবং নতুন (দুটি) নম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে লেনদেনের যাবতীয় তথ্যের সফট কপি ২৫ জানুয়ারির মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

তবে যেসব ব্যাংকে ড. ইউনূসের নামে ব্যাংক হিসাব নাই সেসব ব্যাংকেও ড. ইউনূসের নামে কোনো ব্যাংক হিসাব নেই মর্মে ‘আমরা কোনো হিসাব সংরক্ষণ করি না’ জানাতে হবে।

বিভিন্ন ব্যাংকের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য দ্রুত সরবরাহ করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি এসব তথ্যের জন্য ব্যাংকের শাখাগুলোতে যোগাযোগ না করতে বলা হয়েছে বিএফআইইউর চিঠিতে।

২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠা করা গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পায়। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি নোবেল পান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com