মৌলভীবাজার জেলার সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের উপস্থিতিতে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে মঙ্গলবার (২৫জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এসময় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারকে সভাপতি ও কমলগঞ্জের শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং বালিয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার পালকে সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলার শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আহমেদকে সহ-সভাপতি নির্বাচিত করে ৭১ সদস্যের কমিটির ঘোষনা করা হয়।
কমিটি গঠন শেষে সকল শিক্ষক মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে সাক্ষাত করেন এবং জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় করেন। এসময় মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আন্তরিক পরিবেশে নব-গঠিত সকল সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন এবং সকলকে আন্তরিকতার সহিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের সকল ধরনের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।