মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাংলাদেশকে ১ কোটি ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
বাংলাদেশকে ১ কোটি ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে করোনার আরও ১ কোটি ডোজ ফাইজার টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়ালো ৩ কোটি ৮০ লাখ। আরও লাখ লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এই টিকা আসলে বাংলাদেশের শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com