সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারসহ বিভিন্ন মানুষের জমি দখল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার জগ্ননাথপুর দক্ষিনপাড়া রেল গেইট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কাউন্সিলর হাজী মোঃ ফজলু মিয়া, সমাজকর্মী আব্দুল হেলিম, মোঃ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ভুক্তভোগী আরিফুর রহমান খোকন, ভুক্তভোগী খলিলুর রহমান, ভুক্তভোগী শামীম মিয়া সহ ভুক্তভোগী জমির মালিক ও এলাকার শতাধিক মানুষজন অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী আরিফুর রহমান খোকন বলেন, প্রতিপক্ষ তোফাজ্জল আলম উজ্জ্বল আমার ক্রয়করা ভোগদখলকৃত ভূমি দখল করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো ওয়ারিশান সনদের মাধ্যমে অবৈধভাবে আমার কেনা একই জমি পুনরায় কিনে জবরদখল করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে আমাকে ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়ীকভাবক ক্ষতিগ্রস্থ ও হয়রানি করছে।
তিনি জানাম, ২০২১ সালের ১১ অক্টোবর ভৈরব পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের মৃত ছোবেদ আলীর স্ত্রী ফুলফত নেছা ওরফে কুলসুম নেছার পুত্র মৃত লাল মিয়া ও মৃত আফসর উদ্দিনের ওয়ারিশগণের কাছ থেকে জগন্নাথপুর মৌজার আরওআর নং-৬৪৫২, বিএস নং-২০১৬ দাগের ২৬শতাংশ ভূমি ক্রয় করে ভোগদখল করছে।
কিন্তু তোফাজ্জল আলম উজ্জ্বল মৃত গফুর মিয়ার ওয়ারিশগণের মাধ্যমে কৌশলে ওয়ারিশান সনদ বের করে একটি দলিল সৃষ্টি করে ভূমি অফিসে খারিজ আবেদন জমা দেন। এ বিষয়টি অবগত হওয়ার পর উক্ত খারিজ আবেদনটি স্থগিত করার জন্য ভূমি অফিসে লিখিত আবেদন করেন এবং আবেদনের প্রেক্ষিতে ভূমি অফিস উজ্জ্বলের খারিজ আবেদন স্থগিত করে দেন। এছাড়াও সঠিক ওয়ারিশান যাচাইবাচাই করে প্রকৃত ওয়ারিশান সনাক্ত করার জন্য ভূমি অফিস কর্তৃক ভৈরব পৌর মেয়রকে নোটিশ দেন। উক্ত নোটিশ পাওয়ার পর পৌর মেয়র সঠিক ওয়ারিশান সনাক্তের জন্য স্থানীয় ৫নং ওয়ার্ডের দুইবারের সফল কাউন্সিলর হাজী মো: ফজলু মিয়াকে মৌখিকভাবে নির্দেশ প্রদান করেন এলাকার মুরুব্বিদের সাথে কথা বলে যাচাইবাচাই করে প্রকৃত ওয়ারিশান সনাক্ত করার জন্য। এঘটনায় ক্ষুব্ধ হয়ে ৫নং ওয়ার্ডের দুই বারের কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: ফজলু মিয়া ও আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে একটি পত্রিকায় ভূয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে এলাকায় ব্যবসায়ীক ভাবমূতি ক্ষন্ন ও সামজিকভাবে হেয় করে।
এলাকার সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশে সহযোগিতাকারী তোফাজ্জল আলম উজ্জ্বলের বিরুদ্ধে স্থানীয় সচেতন এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এলাকাবাসীসহ ওই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দৃষ্টান্তমুলক বিচারের দাবি করেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মৌজার আরওআর নং-৪৯৪২, বিএস নং-৩২৯ দাগের ৯.২৫ শতাংশ ভুমির মালিক খলিলুর রহমান, আরওআর নং- ৪৬১২, বিএস নং-৭৩/৭৪ দাগের ১২ শতাংশ ভুমির মালিক আলফু মিয়া গং এবং আরওআর নং-৪৯৩২ দাগের ৩৭.৫০ শতাংশ ভুমির মালিক মো: মগল মিয়া গংসহ জগন্নাথপুর মৌজায় থাকা বিভিন্ন অসহায় ও নিরিহ মানুষের ভুমি উজ্জ্বল জোরপূর্বক গ্রাস করছে। তাঁর জমি দখলের অসৎ উদ্দেশ্যে অব্যহত থাকলেও নিরিহ ও অসহায় জমির মালিকগণ মুখ খুলতে ভয় পায়। তাই ভুমিদুস্য তোফাজ্জল আলম উজ্জ্বলের জোরপূর্বক দখলে থাকা সকল ভুমির প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়ে এবং সকল অপকর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে ভুক্তভোগী জমির মালিকগণ ও এলাকাবাসী লোকজন দাবি জানান।