বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

লাল কাপড়ের সংকেতে রক্ষা পেল হাজারো ট্রেন যাত্রী!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে
লাল কাপড়ের সংকেতে রক্ষা পেল হাজারো ট্রেন যাত্রী!

রাজশাহীর আড়ানীতে রেল লাইনের পাত ভাঙা থাকায় লাল কাপড়ের সংকেত দিয়ে ৫০০ গজ দূরে থামিয়ে দেওয়া হয় উত্তরা এক্সপ্রেস ট্রেন। ফলে রক্ষা পেয়েছে ট্রেনের হাজারো যাত্রী।

এ ঘটনার পর রাজশাহী থেকে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শনিবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর আড়ানী স্টেশন এলাকার বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেল লাইন ভেঙে যায়। ফলে তাৎক্ষণিক রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন উত্তরা এক্সপ্রেস ট্রেনটিসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯টি রেল লাইন ভাঙা দেখতে পান আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেল স্টেশন মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে এই লাইনে চলে আসে। এ সময় লায়েব উদ্দিনসহ স্থানীয়রা দ্রুত লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে থামিয়ে দেন।

এ ঘটনায় শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে রেল লাইন মেরামতে তাৎক্ষণিক কাজ শুরু করা হয়েছে। বর্তমানে কাজ চলছে।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেট ম্যান লায়েব উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রেল লাইনের ভাঙা স্থান থেকে ৫০০ মিটার পূর্বে থামিয়ে দেওয়া হয়। ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী।

এ বিষয়ে আড়ানী রেল স্টেশন মাস্টার সদরুল আলম বলেন, রেল লাইন ভাঙার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাল কাপড় উড়িয়ে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস টেনটি থামিয়ে রাখা হয়েছে। ভাঙা স্থান মেরামতের কাজ চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com