বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

‘ইউক্রেনে রুশ আগ্রাসন সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
‘ইউক্রেনে রুশ আগ্রাসন সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে’

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে বিনা প্ররোচনায় রুশ আগ্রাসন ওই অঞ্চলসহ সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে। রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউক্রেন ইস্যুতে ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্যের মন্ত্রীরা ইউক্রেনের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে রয়েছেন। যুক্তরাজ্য ইউক্রেনকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও প্রশিক্ষণও দিয়ে আসছে।

ইন্দো-প্যাসিফিক ইস্যুতে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এটা হলো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চল। এটি বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। এখানে ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে
শক্তিশালী বাণিজ্যিক সংযোগ ও সমন্বিত আঞ্চলিক উপস্থিতি রয়েছে। একই সঙ্গে এখানের নিরাপত্তাকেও অগ্রাধিকার দেয় যুক্তরাজ্য।

তিনি বলেন, এই অঞ্চলে জলবায়ু এবং জীববৈচিত্র্য থেকে শুরু করে সামুদ্রিক নিরাপত্তা ও নিয়ম মেনে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা এমন অনেক বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গে আরও গভীরভাবে আমরা যুক্ত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com