বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুিষ্ঠত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুিষ্ঠত
পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শণীর আয়োজন এই শ্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার( ১৬ ফেব্রুয়ারী) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণীসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মো. আরিফ মইনুদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসীদ আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাহীন আহমেদ, খামারী বিকাশ পাল ও শওকত আলী প্রমুখ।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার খামারীরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, শৌখিন পাখি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু প্রভৃতি), ঔষধ, খাদ্য, প্রাণী প্রযুক্তিসহ ৩০টি স্টল অংশগ্রহণ নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com