বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

ছেলে হারানোর ১৩ দিনের মাতায় বসতঘর আগুনে পুড়ে ছাই

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
ছেলে হারানোর ১৩ দিনের মাতায় বসতঘর আগুনে পুড়ে ছাই
মৌলভীবাজারের কমলগঞ্জর শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল এলাকার নূরজান বেগমের সন্তান হারানোর ১৩দিনের মাথায় আগুনেপুড়ে তাঁর বসতঘর ছাই হয়েছে। বসতঘর পুড়ে যাওয়া পরিবারের সদস্যদের খোলা আকাশের নিচে দিন কাটছে দিন।

মঙ্গলবার (১৫ ফেরুয়ারি) রাত ৮টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিবারের মালামাল ও বসতঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয় সুত্রে জানা যায়, নূরজান বেগমের সন্তান নূর ইসলাম মোল্লাহ ১৩ দিন আগে অসুস্থ হয়ে মারা যান। সেই শোকের মধ্যে তাদের বসতঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে। এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে যতক্ষণে আসে এর আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার বিষয়ে নূরজান বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কিভাবে আগুন লাগলো আমরা জানি না। আমার ছেলে ১৩ দিন আগে মারা গেছে। ছেলের বউ এখন অন্তঃসত্ত্বা। এক ছেলে প্রতিবন্ধী তাদেরকে নিয়ে আমি এখন কোথায় যাবো বুঝতে পারছি না। সন্তান, বসতঘর ও মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলে নূরজান বেগম জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ বলেন, আমি ব্যক্তিগত ভাবে নূরজান বেগমের  ঘরের জন্য চালের টিনের ব্যবস্থা করে দিয়েছি। কাজের লোকজন কাজ করছে। তাছাড়া পরিবারকে সরকারি ভাবে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন করেছি।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, ‘স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহায্যের জন্য লিখিত আবেদন করলে বসতঘর হারানো পরিবারকে সহযোগিতা করা হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com