রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হাইব্রিড ও নেশাখোরদের নিয়ে কোন কমিটি হবে না: খাদ্যমন্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
হাইব্রিড ও নেশাখোরদের নিয়ে কোন কমিটি হবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দীর্ঘদিন সম্মেলন না হলে সংগঠনে মরিচা পড়ে যায়। যুবলীগ, ছাত্রলীগ ও পৌর লীগের অনেকেরই বয়স পার হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলন করেছে তাদের জন্য দলে জায়গা করে দিতে হবে। নতুন-পুরাতন সংশ্রিমনে সুন্দর কমিটি উপহার দেওয়া হবে। কে আমার কে অন্যের তা দেখা হবে না। হাইব্রিড ও নেশাখোরদের নিয়ে কোন কমিটি হবে না। সব সময় সুদিন থাকে না; দূর্দিনও আসে।

নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগ এর আয়োজন করে।

নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দেশের উন্নয়ন নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, শুধু হাত তালি দিলে আওয়ামীলীগ হয়না। পরিশ্রমও করতে হবে। তৃনমূল আছে বলে আওয়ামীলীগ টিকে আছে। আমরা কেউ বেতনভুক্ত কর্মচারী নয়; আমরা আদর্শের কর্মচারী। এখন দুয়ারে দুয়ারে করোনা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। শুরুতে অনেকেই ভ্যাকসিন নিতে চাইনি। এখন তারাও ভ্যাকসিন নিচ্ছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবা বিষয় সম্পাদক ড. রোকেয়া সুলতানা, নওগাঁ-২(পতœীতলা-ধামইরহাট) আসনের সাংসদ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫(রানীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com