রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
নিকলীতে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

সময়ের আবর্তনে কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। এখন আর পৌষ পার্বণ, নবান্ন উৎসব, রমজানের পিঠা তৈরি কিংবা বিশেষ কোন দিনে ঢেঁকিতে পাড় দিয়ে ধান ভানার শব্দ শোনা যায়না।

এমনকি শোনা যায়না সেই চির চেনা সংগীত “ও বউ ধান ভানেরে ঢেঁকিতে পাড় দিয়া” ঢেঁকি নাচে বউ নাচে হেলিয়া দুলিয়া “ও বউ ধান ভানেরে। সত্যই গ্রাম বাংলার কৃষাণীদের সেই চিরচেনা ঢেঁকি এখন আর তেমন একটা চোখে পড়েনা।

অথচ একসময় উপজেলার হাওরের গ্রামের প্রতিটি কৃষক পরিবারেই ঢেঁকি ছিল। পরিবারের কৃষাণীরা সে সময় দৈনন্দিন ধান, গম ও জব ভানার কাজ ঢেঁকিতেই করতেন। পাশাপাশি চিড়া ভানার মতো কঠিন কাজও ওই ঢেঁকিতেই করা হতো। বিশেষ করে পৌষ পার্বণ, নবান্ন উৎসব এবং সবেবরাতে পিঠা-পুলি খাওয়ার জন্য অধিকাংশ বাড়িতেই ঢেঁকিতে চালের গুড়া তৈরী করা হতো।

সে সময় গ্রামের বধূদের ধান ভানার গান আর ঢেঁকির ছন্দময় শব্দে সত্যই চারদিকে হৈ-চৈ পড়ে যেতো। তাছাড়া ওই সময় এলাকার বড় বড় কৃষকরা আশপাশের দরিদ্র নারীদের টাকা বা ধান দিয়ে ঢেঁকিতে চাল ও আটা ভানার কাজ করাতো। অনেক দরিদ্র পরিবার আবার ঢেঁকিতে চাল ভানিয়ে হাট-বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সে সময় ঢেঁকিতে ভানা পুষ্টিকর এবং সুস্বাদু চালের বেশ কদর ছিল।

কিন্তু কালের পরিক্রমায় আধুনীক মেশিনপত্র আবিষ্কারের কারণে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি আজ সত্যই বিলুপ্তির পথে। তাছাড়া সরকারিভাবেও ঢেঁকি সংরক্ষণের কোন উদ্যোগ নেই। ফলে গ্রাম-গঞ্জের দু’একটি বাড়িতে এখনও ঢেঁকি দেখা গেলেও অদূর ভবিষ্যতে দেখা যাবেনা বলে এলাকার সচেতন মহল মনে করছেন।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু হাসান বলেন শুধু ঢেঁকি নয়, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী যেকোন কিছু সংরক্ষণ করা প্রয়োজন। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com