শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় নবনির্মিত ভবন উদ্বোধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় নবনির্মিত ভবন উদ্বোধন

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় নবনির্মিত ভবন উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান ।

উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছেন ।

এ সময় তিনি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণই নয়, অচীরেই এটিকে ২০০শ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরেরও ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন নাজমুল হাসান পাপনের সহধর্মীনি রোকসানা হাসান,কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা.মো.সাইফুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব পৌর মেয়র মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত হোসেন মোল্লা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর,পৌর আওয়ামীলীগের সভাপতি এস,এম,বাকি বিল্লাহ, পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

এছাড়া উপজেলা যুবলীগের আহবায়ক অলিউল ইসলাম অলি, সদস্য সচিব অরুণ আল আজাদ, যুগ্ন- আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ন- আহবায়ক আরমান উল্লাহ উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন,সাধারণ সম্পাদক আল আমিন সৈকত,পৌর স্বেচ্ছাসেবলীগের সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- ২০১৮ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করণ হয়ে ২০১৯ সালে ট্রেন্ডার প্রক্রিয়া শেষে ভবনের কাজ শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হাসপাতালটির নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ২৯ লাখ টাকা। এতে ভবন নির্মাণ, ডাক্তার ও নার্সদের থাকার বাসস্থা রয়েছে। এছাড়া হাসপাতালে সেন্ট্যাল অক্সিজেন চালু থাকবে আই সিইউ বেড এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাফীসহ সব ধরনের চিকিৎসা থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com