শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফেসবুকের নতুন ফিচার ‘রিলস’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে
ফেসবুকের নতুন ফিচার ‘রিলস’

দেড়শ’রও বেশি দেশে ফেসবুকে শর্ট ভিডিও ফিচার ‘রিলস’ চালু করছে মেটা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দ্রুততম সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এই ফিচারটি যোগ করার কথা জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ‘মেটা’ বিগত সময়ে এর এক তৃতীয়াংশ বাজারমূল্য হারিয়েছে। এখন ‘রিলস’ ফিচারটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

‘বাইটড্যান্স’ নামের চাইনিজ কোম্পানির টিকটককে পাল্লা দিতে ২০২০ সালে ইন্সটাগ্রামে এবং ২০২১ সালে ফেসবুকে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে রিলস ভিডিও চালু করে মেটা। সেবারই প্রথম ফেসবুকের গ্রাফে অবনমন চোখে পড়ায় নড়েচড়ে বসে কোম্পানিটি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বলেন, রিলস আমাদের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা কনটেন্ট ফরম্যাট। আজকে আমরা সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীদের কাছে তা তুলে ধরছি।

জাকারবার্গ আরও জানান, এতে থাকছে ক্রিয়েটিভ টুলস যা দিয়ে রিমিক্স ভিডিও করা যাবে এবং পূর্বেকার স্টোরি থেকেও রিল ভিডিও বানানো যাবে। তিনি বলেন, ব্যবহারকারীরা যেন লাইভ অথবা দীর্ঘ বা পূর্বে ধারণকৃত ভিডিও আপলোড করতে পারেন সেজন্য আমরা ‘ভিডিও ক্লিপিং টুলস’ বানাচ্ছি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ফেসবুকের ব্যবহারকারীরা ভিডিও দেখে ফেসবুকে অর্ধেক সময় অতিবাহিত করে থাকেন। এদিকে ‘রিলস’ ফিচারটি ব্যবহার করে তারা নতুন উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com