শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পুতিনই আধুনিক সময়ের ‘হিটলার’: ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
পুতিনই আধুনিক সময়ের ‘হিটলার’: ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পার্লামেন্টের বাইরে পুতিন সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।

পেত্রো পোরোশেঙ্কো ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিন সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে পূর্ণমাত্রার সামরিক অভিযানের নির্দেশ দেন। এরপর দেশটির পূর্ব, দক্ষিণ ও উত্তর সীমান্তে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিস (এসবিজিএস)।

এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য পেত্রো পোরোশেঙ্কো বলেন, আজ একটি ট্রাজিক দিন। তবে যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে।

এর আগে ইউক্রেনের সীমান্তে এক লাখ ৯০ হাজার রুশ সেনা মোতায়েনের কারণে পশ্বিমা বিশ্ব ধারণা করছিল মস্কো হয়তো কিয়েভে হামলা চালাবে। তবে রাশিয়া এ দাবি প্রত্যাখ্যান করে আসছিল এতদিন।

এর মধ্যে পুতিনের সামরিক অভিযানের ঘোষণা পশ্চিমাদের ধারণা ‘সত্য’ হিসেবে প্রমাণ করলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com