বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রাশিয়ার সঙ্গে হামলায় যোগ দিয়েছে বেলারুশ: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
রাশিয়ার সঙ্গে হামলায় যোগ দিয়েছে বেলারুশ: ইউক্রেন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। প্রতিবেশী দেশ বেলারুশের সেনারাও রাশিয়ার সেনাদের সঙ্গে অভিযানে যোগ দিচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিস (এসবিজিএস) জানিয়েছে, ইউক্রেনের সীমান্তে রাশিয়া ও বেলারুশের সৈন্যরা আক্রমণ করেছে।

এ দিন সকাল থেকে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ সীমান্তে রুশ হামলার সঙ্গে তাল রেখে ইউক্রেনের উত্তর সীমান্তেও হামলা চালানো হয় বলে জানিয়েছে এসবিজিএস। বেলারুশ দীর্ঘদিন যাবত রাশিয়ার মিত্র। বিশ্লেষকরা ছোট এই দেশটিকে রাশিয়ার ‘মক্কেল রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন।

ইতোমধ্যে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত সাতজন মারা গেছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ। ওডেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। আর ১৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া ইউক্রেনের মারিওপোল এলাকায় বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন।

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র বোমা হামলা শুরু করেছে রাশিয়া। কিয়েভের কাছে বরিস্পিল বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, দেশটির স্থাপনা ও সীমান্তরক্ষীদের ওপর রাশিয়া ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তিনি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন এলাকায় একটি বিশেষ সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com