বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রাশিয়ার হাতে পৃথিবীর নজিরবিহীন অস্ত্র রয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
রাশিয়ার হাতে পৃথিবীর নজিরবিহীন অস্ত্র রয়েছে: পুতিন

রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারও কাছে নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ার ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরনের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই।

দেশটিতে প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি ‘মাতৃভূমির রক্ষক’ দিবস পালিত হয়। এ উপলক্ষে এক বার্তায় পুতিন আরও বলেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সব সময় চেষ্টা করে যাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তাকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।

রাশিয়া হাইপারসোনিক অস্ত্রসহ নতুন প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন। তারা ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন নতুন অস্ত্র তৈরির কাজ করছেন। তার মতে, এসব অস্ত্র সেদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

গত কয়েক বছরে রুশ বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে এবং সিরিয়া যুদ্ধে রুশ বাহিনী প্রমাণ করেছে সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তাদের রয়েছে বলেও জানান পুতিন।

সূত্র: পার্সটুডে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com