বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

পার্কে বসে ককটেল বানাচ্ছেন ইউক্রেনের নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
পার্কে বসে ককটেল বানাচ্ছেন ইউক্রেনের নারীরা

ইংরেজির শিক্ষক এরিনা। কাজ শেষে একটি নাচের ক্লাস ও পার্টির পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবে রূপ পায়নি।

ওইদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাদের ইউক্রেনে হামলার নির্দেশ দেন। ফলে সেই নাচের ক্লাস ও পার্টি আর করা হয়নি এরিনার। তবে সেই পরিকল্পনার তিন দিন পর তিনি এখন যা করছেন তাতে চমকে যাবেন অনেকেই।

বিবিসি জানিয়েছে, ইংরেজির এই শিক্ষিক এখন একটি পার্কে মলটভ ককটেল (পেট্রোল বোমা) তৈরি করছেন। আরও বহু নারীর সঙ্গে ঘাসের ওপর কুঁকড়ে থেকে ককটেল বানিয়ে যাচ্ছেন এরিনা। এমন দৃশ্য ইউরোপের অধিকাংশ মানুষের কাছেই অকল্পনীয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে এরিনারা এখন রুশ সেনাদের অগ্রসর হওয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এরিনা বলেন, ‌কেউ ভাবেনি আমরা এভাবে দিন কাটাব। মনে হচ্ছে এখন এই কাজটি করাই একমাত্র গুরুত্বপূর্ণ। কথাগুলো যখন বলছিলেন, এই শিক্ষকের মুখ ও চুল পলিস্টাইরিনের সাদা ধুলোয় মেখে ছিল।

তিনি বলেন, এটা বেশ ভয়ঙ্কর। সত্যিই বুঝতে পারছি না আমরা কি করছি। আমাদের কিছু করা দরকার।

এরিনার কয়েক মিটার দূরে থাকা এলেনা ও ইউলিয়া নামের আরও দুই নারী জানান, তারা তাদের সন্তানদের দাদা-দাদির কাছে রেখে আসবেন এবং এই অস্ত্র তৈরিতে সাহায্য করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com