শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পদত্যাগ করলেন পুতিনের বিশেষ সহকারী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
পদত্যাগ করলেন পুতিনের বিশেষ সহকারী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করলেন।

জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস। সেনা অভিযানের এক মাসের মাথায় ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম সিনিয়র কর্মকর্তা তিনি। সম্পর্ক ছিন্নের পাশাপাশি তিনি রাশিয়াও ছেড়েছেন।

তবে তিনি এখন কোন দেশে আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, নব্বই দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সময় আমূল অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ভূমিকা রাখার কারণে চুবাইস রাশিয়ায় বিতর্কিত ছিলেন। পরে পুতিনের অধীনে বড় বড় রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা এবং রাজনৈতিক দায়িত্ব পালন করেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন চুবাইস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com