শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে
মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস ও আবদুল হামিদ পল্লী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় মিঠামইন সদর ইউনিয়নে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করেন তিনি। এ সময় রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এর আগে নিজ গ্রাম কামালপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। বিকেল ৫ টায় সড়কপথে যান অষ্টগ্রামে। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।

মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

অষ্টগ্রামে ডাকবাংলোতে গার্ড অব অনার প্রদান করা হয় রাষ্ট্রপতিকে। সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব জয়নাল আবেদীন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), রাষ্ট্রপতির দপ্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com