শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

ইউরোপের তিন দেশের আরো ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের জবাবে মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও দুই সপ্তাহের সময় দিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পরই বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার কূটনীতিক বহিষ্কারের কথা জানায়। এছাড়া একই দিনে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে মস্কো। তাদের আগামী রোববারের মধ্যে রাশিয়া ছাড়তে হবে।

এফপি’র সূত্র মতে, স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে নিরপেক্ষ সম্পর্ক বজায় ছিল। এ ঘোষণার মাধ্যমে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com