শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সোমালিয়ায় রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
সোমালিয়ায় রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ৬

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সমুদ্র সৈকতের এক রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবার এক কর্মকর্তা। অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকার আবদি রাহমান বলেন, আমরা ছয় জনের মরদেহ উদ্ধার করেছি এবং গুরুতর আহত সাত জনকে হাসপাতালে নিয়ে গেছি।

জানা গেছে, ওই রেস্তোরাঁয় হামলার সময় সোমালিয়ার একজন পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের এক কর্মকর্তা।

মোগাদিশুর দক্ষিণে সৈকতে সম্প্রতি যাত্রা শুরু করার পর ‘দ্য প্যাসকেটোরে’ নামের ওই রেস্তোরাঁ সি ফুডের জন্য ভোজনরসিকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের প্রায়ই ওই রেস্তোরাঁয় দেখা যেত।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাদাব। এ সংগঠনের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, স্বধর্মভ্রষ্ট হওয়ায় তারা রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের টার্গেট করেছিলেন।

জঙ্গি সংগঠন আল কায়েদার সহযোগী হিসেবে পরিচিত আল শাদাব মোগাদিশুতে এর আগেও সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি এসব হামলা সরকারের বিরুদ্ধে যুদ্ধের অংশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com