শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ মে, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তার আঞ্চলিক প্রতিবেশীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এবারে পিয়ংইয়ং দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

স্থানীয় সময় বুধবার (৪ মে) দুপুরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর পিয়ংইয়ং। খবর আল জাজিরা।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ১২টা ০৩ মিনিটে উৎক্ষেপণটি শনাক্ত করেছে। জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের খবর জানিয়ে বলেছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

জেসিএস আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় ৪৭০ কিলোমিটার উড়েছিল।

পিয়ংইয়ং গত মাসে ২০১৭ সালের পর তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছে। এতে করে আঞ্চলিক প্রতিবেশী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ংকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে জেসিএস বলেছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির একটি ‘স্পষ্ট’ লঙ্ঘন এবং কোরীয় উপদ্বীপ ও তার বাইরে শান্তির জন্য ‘গুরুতর হুমকি’।

গত সপ্তাহে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানে দেশটির পারমাণবিক অস্ত্রাগারের উন্নয়ন ত্বরান্বিত করবেন বলে ঘোষণা দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com