শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠন আজ, কারফিউ শিথিল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠন আজ, কারফিউ শিথিল

শ্রীলঙ্কায় চলমান কারফিউ ১২ ঘণ্টার জন্য শিথিল করেছে দেশটির সরকার। শনিবার (১৪ মে) শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মন্ত্রিসভা গঠন করার কথা রয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এর আগে নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ দেওয়ার জন্য গত বৃহস্পতিবার ও শুক্রবার কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করেছিল শ্রীলঙ্কা সরকার।

গত ৯ মে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর গত ১১ মে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহেকে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। রনিল শ্রীলঙ্কার রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) শীর্ষ নেতা। তিনি এর আগে পাঁচবার বিভিন্ন মেয়াদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন।

বর্তমান সংসদে তার দলের আসন মাত্র একটি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য তাকে অন্য রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করতে হবে।

শ্রীলঙ্কার প্রধান বিরোধীদল তাকে সমর্থন করবে না বলে জানিয়ছে। তবে বেশ কয়েকটি ছোট দল বলেছে যে তারা অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন প্রধানমন্ত্রীর নীতি সমর্থন করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com