বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার ম্যাচ, দেখা যাবে যেভাবে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার ম্যাচ, দেখা যাবে যেভাবে

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ শেষে যখন তৃপ্তির ঢেকুর তুলে মেসি-ডি মারিয়া বন্দনায় ব্যস্ত আর্জেন্টিনা সমর্থকরা, তখন আরও একটি হাইভোল্টেজ ম্যাচ শুরুর অপেক্ষায় ফুটবলবিশ্ব।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে এশিয়ার পাওয়ার হাউস দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ২০১৯-এর পর আন্তর্জাতিক প্রথম প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল।

 

প্রীতি ম্যাচটি সরাসরি দেখা যাবে বেইন স্পোর্টস-৩ এ। এছাড়াও লাইভ স্ট্রিমিং ফুবো টিভিতেও সরাসরি দেখার সুযোগ রয়েছে। সেই সঙ্গে ফেসবুক-ইউটিউবে দেখা যাবে ম্যাচটি।

ব্রাজিল দলটির সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেননি সেলেকাওরা। জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে নেইমারের দল।

এদিকে শেষ প্রীতি ম্যাচে মলদোভার বিপক্ষে সমান ব্যবধানে জয় পেয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াও। ব্রাজিলের বিপক্ষে আজ তারা মাঠে নামবে সন হিউং মিনের নেতৃত্ব। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ

ওয়েভারটন, দানি আলভেস, মারকুইনস, থিয়াগো সিলভা, আলেক্স তেল্লেস, ফাবিনহো,  লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেস, রদ্রিগো, রিচার্লিসন ও নেইমার/ভিনিসিয়াস জুনিয়র।

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ

সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com