শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নবীকে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
নবীকে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেতা গ্রেপ্তার

ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের নবী হযরত মুহম্মদকে নিয়ে কটূক্তি করায় ক্ষমতাসীন বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

হর্ষিত শ্রীবাস্তব নামে বিজেপির ওই তরুণ নেতাকে কানপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার (৮ জুন) কর্তৃপক্ষ জানায়।

পুলিশ কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করায় হর্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে কানপুরে চলমান সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষিতে আরও প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এক টেলিভিশন বিতর্ক চলাকালে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবীকে নিয়ে কটূক্তি করার পর এ নিয়ে ভারতজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে তাকে দল থেকে বরখাস্ত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করা নিয়ে আরেক মুখপাত্র নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়।

এদিকে বিজেপি নেতাদের ইসলাম-বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করে ভারতের সরকারের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি ইসলাম প্রধান দেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com