শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ইটনায় নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ইটনায় নৌকাডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০), তার ছেলে ওয়াসিম (৩৫) ও তাড়াইল উপজেলার দামিহা গ্রামের মাসুদ মিয়া (২৫)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৪ জুন) সকালে ৪ সদস্যদের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। পরে সকাল ৯টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (১৩ জুন) মালবাহী একটি নৌকা  দুপুরে তাড়াইল থেকে রওনা দিয়ে ইটনা উপজেলার বেতেগা যাচ্ছিল। নৌকাটিতে পাঁচ যাত্রী ছিলেন। নৌকাটি ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওরে ঝড়ের মুখে পড়ে ডুবে যায়। এসময় দুজন সাঁতরে মাছ ধরার একটি নৌকায় উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com