শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বাংলা ভাষা যুক্ত হচ্ছে জাতিসংঘের কার্যক্রমে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
বাংলা ভাষা যুক্ত হচ্ছে জাতিসংঘের কার্যক্রমে

জাতিসংঘের কার্যক্রমে শিগগিরই যুক্ত হচ্ছে বাংলা ভাষা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সংস্থাটির সব ধরনের কার্যক্রমে বহুভাষা ব্যবহারের একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের ওপর ভারতের উপস্থাপিত ওই প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবনায় জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগকে সংস্থাটির যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষাকে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে। এসব ভাষা ছাড়াও পর্তুগিজ, কিসওয়াহিলি ভাষাতেও জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের তথ্য পাওয়া যাবে।

জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা রয়েছে ছয়টি। এসব ভাষা হলো— ইংরেজি, রুশ, স্প্যানিশ, ম্যান্ডারিন, আরবি এবং ফরাসি। হিন্দি, বাংলা এবং উর্দুকে সেই তালিকায় সংযোজন জাতিসংঘের তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ভাষার ব্যবহারকে সহায়ক ও প্রাতিষ্ঠানিক করে তুলবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি।

বহুভাষা প্রচলনের এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষেদের অধিবেশনে ভারতের সঙ্গে উপস্থাপন করেছে অ্যান্ডোরা এবং কলম্বিয়া।

সংস্থাটির কার্যক্রমে বহু ভাষার প্রচলনের ওপর গুরুত্ব দেওয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন টি এস তিরুমূর্তি।

তিনি বলেছেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে হিন্দি, বাংলা এবং উর্দু ভাষাকে প্রথমবার উল্লেখ করায় স্বাগত জানায় ভারত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com