মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনা শনাক্ত এক লাফে সাড়ে তিনশ’ পার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে
করোনা শনাক্ত এক লাফে সাড়ে তিনশ’ পার

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৬১৮ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ২২৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ২০০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪২ লাখ পাঁচ হাজার ২০০টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের পাঁচ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে ১০ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৭ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৯৩৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৪ হাজার ৬৭৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৬১ জন।    

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com