শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে হাওরের বন্যার্ত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হাওরের বন্যার্ত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ

কিশোরগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে হাওরের বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।  

আজ শনিবার (১৮ জুন) কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ইটনা উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

একই দিন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও করিমগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বন্যার্তদের উদ্ধারের জন্য আশ্রয়কেন্দ্র ও প্রয়োজনীয় সংখ্যক নৌযান ও শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করে বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দেন।

এসময় তিনি জানান, ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলার বন্যার্তদের জন্য ১৪০ টন জিআর চাল, আড়াই লাখ টাকা জিআর ক্যাশ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com